সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

লেবানন থেকে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চতুর্থ ধাপে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি। রোববার (২৮ অক্টোবর) বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করবেন তারা।

শনিবার (২৬ অক্টোবর) বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি সোমবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ৩০ জনসহ এ সংখ্যা দাঁড়াবে ১৮০ জনে।

লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি গত ২১ অক্টোবর সন্ধ্যায় দেশে ফিরেন।

দ্বিতীয় দফায় দুই নবজাতকসহ মোট ৬৫ লেবানন প্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) জেদ্দায় যাত্রবিরতির পর ২৩ অক্টোবর সন্ধ্যায় ফেরেন।

তৃতীয় দফায় ৩১ বাংলাদেশির একটি দল বৈরুত রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) জেদ্দা হয়ে ২৪ অক্টোবর দিনগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছায়।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ