রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
জাতীয়

দেশের ৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মোট জনগোষ্ঠির ৪৮ শতাংশই তরুণ। দেশের বিশাল এই জনগোষ্ঠীকে তামাকের মরণঘাতী ছোবল থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবী জানিয়েছে তরুণরা।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ে আয়োজিত তরুণদের সাথে এক মতবিনিময় সভায় দাবি জানানো হয়।

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল-এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।

এ সময় তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজ যথাযথ ভূমিকা রাখবে উল্লেখ করে, তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে জোরালো দাবি জানাতে তরুণ সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্টফাউন্ডেশনের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের (সিটিএফকে)-এর প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফোর হেলথ এন্ড ওয়েলবিং এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

এ সময় তামাকের স্বাস্থ্য ক্ষতি, কোম্পানীর কুট-কৌশল, পলিসি এডভোকেসি ও যোগাযোগ কৌশল নিয়ে আলোকপাত করেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষের প্রাণ ঝরছে। মৃত্যুর এই মিছিল ঠেকাতে তরুণরা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবিতে তাদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে বলেও জানান আলোচকরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ