সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

জয়ন্তিকা ও অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর তা উদ্ধার করা হয়েছে। তবে দেখা দিয়েছে ভয়াবহ সূচি বিপর্যয়। শনিবার (২৬ অক্টোবর) ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রতিটি ট্রেন ছাড়ছে ৩ থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় কমলাপুর রেস্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। এতে সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় এখনও কাটেনি। ফলে প্রতিটি ট্রেনই কমলাপুর থেকে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে।

এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেললাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।

দায় স্বীকার করে কমলাপুর লেস্টেশনের দায়িত্বরত মাস্টার জানিয়েছেন, শিডিউল নিয়ে দ্রুত কাজ করা হবে। আজকের মধ্যে সব বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে।

এদিকে, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ে এবং রেল মন্ত্রণালয় ১০ সদস্যের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়েছে। শনিবার থেকে তদন্ত শুরু করেছে কমিটি।

সর্বশেষ পাওয়া সংবাদ