সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

সচিবালয়ে আটক ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, মুচলেকায় মুক্তি ২৮

নিজস্ব প্রতিবেদক : বুধবার (২৩ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ক্রটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে ১৫ মেয়ে শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। এছাড়া ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ৫৪ জন শিক্ষার্থীর ম‌ধ্যে ২৮ জনকে মুচ‌লেকা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে। বা‌কিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দি‌য়ে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। শাহবাগ থানায় এ নি‌য়ে মামলা হ‌য়ে‌ছে।

এদিকে মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ বাদি হয়ে এ মামলা করেছে। এ ঘটনায় শাহবাগ থানার মামলায় ২৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে, বুধবার (২৪ অক্টোবর) বিকেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তারমধ্যে ৫৪ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নাম্বার ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

একাধিক শিক্ষার্থীরা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

সর্বশেষ পাওয়া সংবাদ