সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে দ্বিখণ্ডিত ইনানী নৌবাহিনীর জেটি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বুধবার গভীর রাতে ইনানী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন।

তিনি জানান, ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে জোয়ারের পানির তোড়ে বার্জের ধাক্কায় ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এখান থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচলের কথা ছিল।

স্থানীয় জেলে সিদ্দিক বলেন, রাতে সাগর খুব উত্তাল ছিল।এসময় জেটিতে থাকা বাজটি বারবার জেটিতে আঘাত করছিল। হঠাৎ একটা বিকট শব্দ শুনা যায়। পরে দেখি জেটি দুই খণ্ডিত হয়ে গেছে।

জানা যায়, ২৬ দেশের নৌ- বাহিনী ইনানীতে ভিড়া ও নৌমহড়ার কথা বলে সাগরকে দ্বিখণ্ডিত করে জেটি স্থাপন করা হয়েছিল। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেটিটি উদ্বোধন করেছিলেন। তখন সাংবাদিকদের জানানো হয়েছিল উদ্বোধনের পর ওই জেটি সরিয়ে নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ