সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যারা (এই দাবিতে) বিক্ষোভ করছেন তাদের আমরা বারবার বলছি, তারা যেন বঙ্গভবনের আশেপাশে থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশেপাশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন। এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল বলেন, যারা এই আল্টিমেটাম দিচ্ছে, তাদেরকে এ প্রশ্ন জিজ্ঞাসা করবেন।

এই পদত্যাগের দাবিকে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, অনেক ধরনের দাবি অনেক জায়গায় তৈরি হয়। সবগুলো তো আমরা এড্রেস করি না।

আজ বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এই বৈঠকের বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের একটি অংশ হিসেবে বিএনপির প্রতিনিধি দল আজ এসেছিলেন। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে বৈঠক হয়েছে, সামনেও আরও হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ