সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ৩৫ বছর ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর করার জন্য সুপারিশ করেছে এ সংক্রান্ত গ‌ঠিত সুপা‌রিশ ক‌মি‌টি।

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান এ বিষয়ে গঠিত কমিটির প্রধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

আব্দুল মুয়ীদ চৌধুরী ব‌লেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। তবে সরকারি চাকরিতে অবসরের বিষয়ে কমিটি কোনো সুপারিশ করেনি। এখন যারা অবসরে যাবে তাদের তো প্রয়োজন নাই। সেজন্যে এখন এটা বিবেচনার বা চিন্তার প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, বয়স বাড়ানোর বিষয়টি যৌক্তিক। বয়স বাড়লে কোন বৈষম্য হবে না। আর্থসামাজিক দিক বিবেচনায় এটা আমরা সুপারিশ করেছি। পৃথিবীর অনেক জায়গায় চাকরিতে প্রবেশের বয়স বেশি। চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিল সরকার। গত সপ্তাহে এ কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। কমিটিতে সদস্যসচিব হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

সদস্য হিসেবে ছিলেন- সাবেক যুগ্ম সচিব কওছার জহুরা, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম।

আরও পড়ুন:

সর্বশেষ পাওয়া সংবাদ