মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

’পুজার পর রাজনৈতিক নেতাদের যে মামলাগুলো হয়েছে তা গ্রেফতারের জন্য পদক্ষেপ নেয়া হব’

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সারদীয় দুর্গা পুজা বিসর্জনের পর রাজনৈতিক নেতাদের যে মামলাগুলো হয়েছে তা গ্রেফতারের জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম)।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুজা মন্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।

ডিআইজি রেজাউল হক বলেন, আগামীকাল দুর্গাপূজার বিসর্জন। খুলনা বিভাগের কোন জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি মন্দিরে। প্রত্যেকটা মন্দিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর তৎপর আছে। প্রত্যেকটা মন্দিরে কঠোর নজরদারিতে রেখেছে পুলিশ সদস্যরা।

তিনি আরো বলেন, সম্প্রীতি বজায় রাখার দেশ বাংলাদেশ। তাই বির্সজনের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। বিসর্জন হয়ে যাওয়ার পর অপরাধ দমন করতে পুলিশ জোরদার ভাবে কাজ করবে। আর যেগুলো মামলা রাজনৈতিক দলের নেতাদের নামে হয়েছে। ওই সকল নেতাকর্মীদের মামলা চুয়াডাঙ্গা জেলা সুপার ও পুলিশ অফিসারদের সাথে আলোচনা করে সঠিক তদন্তের মাধ্যমে সকল অপরাধীকে গ্রেফতারের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের প্রতি আস্থা রাখেন বির্সজনের পর মামলা জরিত অপরাধের আসামীগুলো আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করবে।

এর আগে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার দুর্গা মন্দিরে পরিদর্শনের পর চুয়াডাঙ্গা জেলা পুজা উদযাপন পরিষদের কমিটির সাথে মতবিনিময় সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম সেবা) অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, চুয়াডাঙ্গা জেলা পুজা উদযাপন পরিষদের কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ