মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

পিএসসির চেয়ারম্যান হলেন মোবাশ্বের মোনেম

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর পূর্ণ হওয়া (এর মধ্যে যেটি আগে ঘটে) পর্যন্ত পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। চেয়ারম্যান ছাড়া পিএসসির যেসব সদস্যের পদত্যাগপত্র জমা হয়েছে তারা হলেন – সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ, সাবেক সচিব ও এন সিদ্দিকা খানম, ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সাবেক অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, জাহিদুর রশিদ, অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, কে এম আলী আজম, মো. খলিলুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, ও অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

সর্বশেষ পাওয়া সংবাদ