মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শিশু বিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার (৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, ১ কোটি ২০ লাখ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পাচ্ছে। এদের মধ্যে ৪৩ ভাগই ভাতা পাওয়ার যোগ্য নয় বলে ইউনিসেফ একটি পরিসংখ্যান দিয়েছে। বিশ্ব ব্যাংকও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। এজন্য তালিকাটি যাচাই-বাছাই করা হবে।

এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। এ সময় সংস্কারের পর নির্বাচন হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব

ঢাকার যানজটে দৈনিক নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা

দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪৪২১ কোটি টাকা: সিপিডি

সর্বশেষ পাওয়া সংবাদ