মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
জাতীয়

ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব

কর্পোরেট সংবাদ ডেস্ক : তথ্য পেলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের গ্রেপ্তারের বিষয়ে মুনীম ফেরদৌস বলেন, ‘তাদের বিষয়ে আমাদের কাজ চলছে। তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে।’

গণহত্যার মামলায় র‌্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কি? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র‌্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। সেই সঙ্গে অন্যান্য বাহিনীতে হলেও র‌্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি।’

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘র‌্যাবে আটটি বাহিনী থেকে সদস্য নেওয়া হয়। এই বাহিনীর ১০ হাজার সদস্যের প্রায় ৪৪ শতাংশ নেওয়া হয় পুলিশ থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় র‌্যাবে কোনো সমস্যা ছিল না। আন্দোলনে র‌্যাব কখনোই মারণাস্ত্র-গুলি ব্যবহার করেনি। র‌্যাব আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে।’

ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে মুনীম ফেরদৌস বলেন, ‘গত ৫ আগস্ট পর থেকে এখন পর্যন্ত র‌্যাব ১ হাজার ৭০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিগত সরকারের উচ্চপর্যায়ের ৩৯ জন আছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রহাতে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র‌্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে।’

আরও পড়ুন:

ঢাকার যানজটে দৈনিক নষ্ট হচ্ছে ৮২ লাখ কর্মঘণ্টা

সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ পাওয়া সংবাদ