মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
advertisement
জাতীয়

শুক্রবারও চলবে মেট্রো রেল

নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের চাহিদা অনুযায়ী চলতি সপ্তাহ (২০ সেপ্টেম্বর) থেকে শুক্রবারও চলবে গণপরিবহনের জনপ্রিয় মাধ্যম মেট্রোরেল। একইদিন থেকে কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানিয়েছেন।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো রেল চালানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, কর্তৃপক্ষ আশা করছে শুক্রবার থেকে মেট্রো ট্রেন কাজীপাড়ায় থামবে। তাই স্টেশনটি পরিচালনা কার্যক্রমের জন্য প্রস্তুত করা হচ্ছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সব কিছু ভাংচুর করে। স্টেশন দু’টির জন্য ৩৭ দিন বন্ধ রাখতে হয়েছিল মেট্রোরেল। ২৫ আগস্ট থেকে আবার মেট্রো রেল চলাচল শুরু হলেও দুটি স্টেশনই বন্ধ রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্তৃপক্ষ যাত্রীদের জন্য স্টেশন দু’টি প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর আগে স্টেশন দু’টি মেরামতের জন্য আনুমানিক খরচ ৩০০ কোটি টাকা ধারণা করা হলেও পরবর্তীতে মেরামত খরচ যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়।

“আমরা আশা করি যে এই স্টেশনগুলির মেরামত খরচ কমবে, কারণ আমরা স্থানীয় বাজার থেকে সরঞ্জাম সংগ্রহ করবো।” তিনি আরও বলেন, প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত মেরামতের ব্যয় নির্ণয় করবে পর্যালোচনা কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষ বন্ধ স্টেশন দু’টি সংস্কার এবং চালু করার উদ্যোগ গ্রহণ করে। ফলে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা যাবে, মিরপুর-১০ স্টেশন চালু করতে আরও কয়েক মাস সময় লাগবে।

সর্বশেষ পাওয়া সংবাদ