মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
advertisement
জাতীয়

পানি কমায় বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কর্পোরেট সংবাদ ডেস্ক : কাপ্তাই হ্রদের পানি কিছুটা কমে আসায় বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ৮ টায় বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

তিনি জানান, এ সময় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৩৯ ফুট মীন সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীন সি লেভেল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে গড়ে প্রতিদিন ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এছাড়া ৫টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলেও জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা ৬ টায় স্পীল ওয়ের ১৬ জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ