মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
advertisement
জাতীয়

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৪৫ কর্মকর্তা বদলি

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে জেলা পুলিশ সুপার পদে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি এলিট ফোর্স র‌্যাবে নতুন পাঁচজন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি বা পদায়ন করা হয়।

একটি প্রজ্ঞাপনে ২৩ কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়। সেখানে র‌্যাবে নতুন পাঁচ পরিচালক নিয়োগের কথা জানানো হয়।
অপর প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২২ কর্মকর্তাকে রদবদল করার কথা জানানো হয়। এর মধ্যে ১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলায় ১২ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলার বর্তমান এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকরা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ