মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার
advertisement
জাতীয়

শ্রমিক কখনও তার কর্মস্থলে আগুন দিতে পারে না: শ্রম সচিব

গাজীপুর প্রতিনিধি : তৈরি পোশাক কারখানায় অস্থিরতা কিছুতেই কাটছে না। বেতন বৃদ্ধসহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্নস্তানে অসন্তোষ চলছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এসময় তিনি বলেন, ৫ আগস্টের পর বহু শিল্প মালিক দেশ থেকে পালিয়ে গেছেন। এ কারণে সেসব ফ্যাক্টরিতে বেতন পরিশোধ হচ্ছে না। যেকারণে অসন্তোষ থামছে না। তিনি বলেন, শ্রমিক কখনও তার কর্মস্থলে আগুন দিতে পারে না, বাইরের অপশক্তিতে এসব হচ্ছে।

গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে সচিব বলেন, স্থানীয়ভাবে জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে, এ কারণে শিল্প নগরীতে অসন্তোষ কাটছে না।

পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার একশতে একশ নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব না। শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক মালিকরা চাইলে পূরণ করতে পারেন। আবার কিছু দাবি এখনই বাস্তবায়ন যৌক্তিক না। ন্যূনতম মজুরি এখনই দ্বিগুন করার দাবি বাস্তবসম্মত কিনা, সেটাই আমার প্রশ্ন।

সর্বশেষ পাওয়া সংবাদ