মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
advertisement
জাতীয়

ডিএমপির ডিসি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদায়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি’র) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ তাহেরুল হক চৌহালকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসনে, খন্দকার মো. শামীম হোসেনকে গোয়েন্দা রমনা ও অতিরিক্ত দায়িত্বে গোয়েন্দা মতিঝিল বিভাগে, মো. ছালেহ উদ্দিনকে ওয়ারী বিভাগে, মো. জিয়াউল আহসান তালুকদারকে ডিএমপির সদর দফতরে সংযুক্ত ও মো. সারোয়ার জাহানকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. মাকছেদুর রহমানকে মিরপুর বিভাগে, মো. মিজানুর রহমানকে গোয়েন্দা তেজগাঁও এবং অতিরিক্ত দায়িত্বে মিরপুর বিভাগে, মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, মো. রেজাউল করিমকে গোয়েন্দা ওয়ারী বিভাগে এবং অতিরিক্ত দায়িত্বে লালবাগ বিভাগে এবং তাহমিনা তাকিয়াকে এস্টেট বিভাগে বদলি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ