মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
advertisement
জাতীয়

বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ। দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। একই সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে।

উপদেষ্টা আরও বলেন, আজকের সভাটি ছিল আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, সেসব নিয়ে কথা হয়েছে। এ ব্যাপারে কিছু কিছু পদক্ষেপও গ্রহণের বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। বুধবার রাত থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন চলবে অস্ত্র উদ্ধারের জন্য৷ আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি; আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি৷

উপদেষ্টা বলেন, মাদক আমাদের দেশে বড় সমস্যা। এই মাদকদ্রব্য আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ কারণে এটা নিয়েও আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পূজা যেন ঠিকভাবে হতে পারে, সে বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, এ উৎসবটা খুব ভালোভাবে শেষ হবে। কোথাও কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা, সেটাও আলোচনা হয়েছে। আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, সেটা ‘অনগ্রাউন্ড’ দেখতে পাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ