মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
advertisement
জাতীয়

পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

কর্পোরেট সংবাদ ডেস্ক: পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সর্বশেষ পাওয়া সংবাদ