মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
advertisement
জাতীয়

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘(তবে) প্রধান উপদেষ্টার যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন।

তৌহিদ আরো বলেন, সফরের আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনজিএ’তে তাঁর সফরসূচি নিয়ে আলোচনা করবেন।

ইউনূস নিউইয়র্কে এ সফরকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন।
ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন ভারতীয় কর্তৃপক্ষকে করার পরামর্শ দিয়েছেন।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনে আইনি প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে বলে তৌহিদ পুনর্ব্যক্ত করেন। রেলওয়ে সেক্টরসহ ভারতের সাথে সাম্প্রতিক স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সমঝোতা স্মারকগুলো বহাল রাখা আইনত বাধ্যতামূলক নয়। জাতীয় স্বার্থ রক্ষার জন্য এ ক্ষেত্রে সর্বদা পর্যালোচনার সুযোগ রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ