মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা
advertisement
জাতীয়

কমছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

কর্পোরট সংবাদ ডেস্ক: দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের সকল প্রধান নদনদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

ফেনীতে বন্যার পানি কমছে। ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী-নোয়াখালী ও ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

নোয়াখালীতে বন্যাকবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। পৌর আশ্রয়কেন্দ্রে প্রতিদিন ২০ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।

মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও ৬ সেন্টিমিটার কমলেও এখনও ১২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙ্গে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় বিভিন্ন সংগঠন-সংস্থার ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।

এদিকে, কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের ৮ উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকটসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ