মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক
advertisement
জাতীয়

ফেনীতে বন্যায় ১৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে। বাকী ৫ জনের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে, একাধিক ব্যক্তির দাবি, এখনো তাদের স্বজন নিখোঁজ রয়েছেন।

পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, মৃত ওই ১৭ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত ২ জন, ছাগলনাইয়া উপজেলার অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), একই উপজেলার মধুগ্রামের দেলোয়ার হোসেন (৫০), ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের শাকিলা (২২), উত্তর করইয়া গ্রামের বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়া গ্রামের বাসিন্দা আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনিরহাট গ্রামের নুর ইসলামের মেয়ে রজবের নেছা (২৫), সোনাগাজী উপজেলায় মঙ্গলকান্দি ইউনিয়নের মাহবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), ছড়াইতকান্দি গ্রামের শেখ ফরিদের ছেলে আবির (৩), দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস), জয়লস্কর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭) মারা গেছেন। এছাড়া অজ্ঞাতনামা অপর এক পুরুষ ও এক হিন্দু নারীর পরিচয় মেলেনি।

উল্লেখ্য, অতি বৃষ্টি এবং ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে গত দেড় মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ