মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক
advertisement
জাতীয়

শেরপুরে জেল পালানো বন্দিদের আত্মসমর্পণের গণবিজ্ঞপ্তি

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর জেলা কারাগারে দুস্কৃতিকারীদের হামলার প্রেক্ষিতে কারাগার থেকে পলায়নকারী সকল বন্দীদের আত্মসমর্পণের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মনিরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পলায়নকারী সকল কারাবন্দীকে সংশ্লিষ্ট আদালত অথবা থানায় অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে দুস্কৃতকারীদের হামলার প্রেক্ষিতে ৫১৮ জন বন্দী পালিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ