মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

কর্পোরট সংবাদ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে বিগত সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন তিনি।

এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনও। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

রোরি মুঙ্গোভেন আরও জানান, সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ