মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

আনসারের ছদ্মবেশে যারা এসেছিলো তাদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা: আইন উপদেষ্টা

কর্পোরট সংবাদ ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ের সামনে আনসারের ছদ্মবেশে যারা এসেছিলো তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থা অনেকটা ভালো। হাসনাত ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী এবং পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের সুচিকিৎসায় সব রকমের সহযোগিতা করা হবে।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং হাসপাতালের পরিচালক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আহতদের সুচিকিৎসায় সব রকমের সহযোগিতা করবে অন্তবর্তী সরকার।

সর্বশেষ পাওয়া সংবাদ