মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

গত ১৫ বছরে দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত, জমা দেয়ার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। একইসঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, The Arms Act, 1878 (Act XI of 1878) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ