মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

আজ রাতে খুলে দেয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি গেট, সতর্কতা জারি

কর্পোরেট সংবাদ ডেস্ক : কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেয়া হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের জানায়, ‘কাপ্তাই হৃদের পানির আজ দুপুর ২টা পর্যন্ত ১০৭ দশমিক ৬৩ ফুট মীন সি লেভেল। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেলের কাছাকাছি বা অতিক্রম করে তাহলে রাত ১০টায় কাপ্তাই স্পিল ওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হবে।

এজন্য সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানান এটিএম আব্দুজ্জাহের।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ১০৮ এমএসএল পর্যন্ত বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই বাঁধের পানি।

এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ