মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

টিএসসিতে আজও চলছে গণত্রাণ সংগ্রহ

কর্পোরেট সংবাদ ডেস্ক : টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে দেশের ১১টি জেলা। দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি। আজ শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে।

কর্মসূচিতে শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টা পর্যন্ত নগদ সংগ্রহ হয়েছে ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা। শেষ ৫ ঘন্টায় সংগ্রহ ৬৭ লাখ টাকা।। অনলাইন-অফলাইনে চলছে ত্রাণ সংগ্রহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার পরে ফেসবুক পোস্টে এমন তথ্য জানান।

নিজের ফেসবুক পোস্টে হাসানাত আবদুল্লাহ বলেন, টিএসসি গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ১০টা পর্যন্ত ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ ৫ ঘন্টায় সংগ্রহ ৬৭ লাখ টাকা।

তিনি ওই পোস্টের কমেন্টে লেখেন, শনিাবারও সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন পরিবহনে করে বন্যার্তদের জন্য খাবার, জামা-কাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত প্রাইভেটকারে করে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এসেছেন। তাছাড়া বিকেলে বিজিবির একটি কাভার্ডভ্যান ভর্তি করে ত্রাণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি উপস্থিত হয়ে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেয়া যাবে। অনলাইনে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিম্নোক্ত নাম্বারগুলোতে অর্থ সহায়তা পাঠানো যাবে।

মোবাইল ব্যাংকিং: বিকাশ ও নগদ- 01886969859, রকেট- 018869698597

মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার দুটি মার্চেন্ট অ্যাকাউন্ট। তাই টাকা পাঠানোর সময় অবশ্যই পেমেন্ট করতে হবে।

ব্যাংক অ্যাকাউন্ট: Mohammad Anisur Rahman, Ac/no- 20503100200291004, Badda Branch, Islami Bank Bangladesh, Swift code- IBBLBDDH, Routing Number- 125260341

সর্বশেষ পাওয়া সংবাদ