মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

সিংগাইরসহ মানিকগঞ্জে পাঁচ থানার ওসিকে বদলি

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশে কোটা সংস্কারে বৈষম্যবিরোধী আন্দোলন ও ৫ আগষ্ট আওয়ামীলীগ সমর্থিত সরকার পতনের পর পুলিশের ভাবমূর্তি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রশাসনিক অন্যান্য সেক্টরের ন্যায় পুরো পুলিশ ডিপার্টমেন্টেও চলছে ব্যাপক রদবদল। এরই অংশ হিসেবে সিংগাইরসহ মানিকগঞ্জের পাঁচ থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি(ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিকের সই করা এক প্রজ্ঞাপন থেকে বদলির এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি করা পাঁচ ওসিকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশে দেওয়া হয়েছে।

এতে দেখা যায়, সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে, হরিরামপুর থানার ওসিশাহ নুর এ আলমকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে, শিবালয় থানার ওসি মো. আ. রউফ সরকারকে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে, দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে সিআইডিতে ও সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ