মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্য তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) গণম্যাধমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও জানানো হয়, সম্প্রতি ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এসব অর্থ প্রদান করা হয়।

বন্যাকবলিত এলাকায় সেনাসদস্যরা সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলো বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালযয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় দেশের ১১ জেলায় ৭৭ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৮৪টি। এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ