বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান
advertisement
জাতীয়

ঢাকার ১৩ থানায় নতুন ওসি

কর্পোরট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন ওসিদের মধ্যে মোহাম্মদ তাইফুর রহমান মির্জাকে দক্ষিণখান থানায়, মোহাম্মদ নজরুল ইসলামকে পল্লবী থানায়, মো. তৌহিদ আহম্মেদকে গুলশান থানায়, মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায়, মুহাম্মদ আজহারুল ইসলামকে খিলক্ষেত থানায়, গোলাম ফারুককে রমনা থানায়, মোল্লা মো. খালিদ হোসেনকে পল্টন থানায়, মো. সাইফুল ইসলামকে বাড্ডা থানায়, এরশাদ আহমেদকে বিমানবন্দর থানায়, মুহাম্মদ মনিরুল ইসলামকে মিরপুর মডেল থানায় ও মো. মোবারক হোসেনকে তেজগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আরেকটি আদেশে মো. হাফিজুর রহমানকে উত্তরা-পশ্চিম থানায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেনকে ধানমন্ডি থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ