বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

সেনা পরিচয়ে প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের

কর্পোরেট সংবাদ ডেস্ক : সেনাবাহিনীর পরিচয়ে কতিপয় প্রতারক থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (২১ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।

সকলের অবগতির জন্য আইএসপিআর জানায়, ‘বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‌্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোনো অভিযান পরিচালনা করে না। এক্ষেত্রে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।’

আইএসপিআর জানায়, ‘দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।’

সর্বশেষ পাওয়া সংবাদ