সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয় চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার স্কিমে মেঘনা ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত সিলেট অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার স্কিমে মেঘনা ব্যাংক

দেশের চামড়া শিল্প খাতে স্বল্প সুদে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার ‘চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে প্রাক-অর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। এ স্কিমের আওতায় সংশ্লিষ্ট খাতের যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭% সুদে অর্থায়ন সুবিধা পাবেন।

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান এবং এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমান, নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (SMESPD) পরিচালক মো. জাবদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের মাধ্যমে দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা উৎসাহিতকরণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে চায় মেঘনা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় সিএমএসএমই ও কৃষি খাতের উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে অর্থায়ন সুবিধা সম্প্রসারণে মেঘনা ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ