বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

ইসির নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন


কর্পোরট সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছ

এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরসহ দুদফা দাবিতে কমিশনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল থেকে ইসির সামনে আইডিইএ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। ফলে এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য তারা এনআইডি সেবা বন্ধও করে দিয়েছেন তারা।

তারা জানিয়েছেন, এ প্রকল্পের আওতাধীন কর্মীদের অবিলম্বে আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধেরও ঘোষণা দেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা।

ইসি সূত্র জানায়, আইডিইএ প্রজেক্টের লোকবল ২ হাজার ২৬০ জন। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে থাকে ইসি।

সর্বশেষ পাওয়া সংবাদ