সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয় চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার স্কিমে মেঘনা ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩০তম সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

কর্পোরট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাওয়ার সম্ভবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে। তিনি ব্যাংকক পৌঁছেছেন।

আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত-জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রথম বহুপাক্ষিক ফোরামে যোগ দেওয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারও কারও সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারপ্রধান আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন। পরদিন ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিবেন। আগামী ৫ সেপ্টেম্বর ড. ইউনূস ঢাকায় ফিরবেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ