মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
জাতীয়

চট্টগ্রামেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৪ জন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৪ জন। এ নিয়ে চলতি বছর এ সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২১ জন। এদিকে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থান সংকুলান না হওয়ায় মেঝেতেও সেবা দিতে হচ্ছে রোগীদের।

বুধবার (৩০ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৬৯৭ জন। এ ছাড়া এখন পর্যন্ত মোট ৫৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি আগস্ট মাসে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৫৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন এবং বিআইটিআইডিতে ৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় গুরুত্ব দিতে পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ