মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
জাতীয়

নুরের সঙ্গে কেএনফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

কর্পোরেট সংবাদ ডেস্ক : র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছেন।

তিনি বলেন, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের কাজ আমাদের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।

ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তা আরও জানান, মুন্সীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির আনিসুর রহমান মাহমুদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আনসার হাউস তৈরি হয়েছিল তার নির্দেশনায়।

গত বছরের অক্টোবর থেকে পার্বত্য অঞ্চলে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান। এরই মধ্যে নতুন জঙ্গি সংগঠনের প্রায় শতাধিক এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিশের অধিক সদস্যকে গ্রেফতার করা হয়। সংগঠনটি দুর্বল হয়ে যাচ্ছে টের পেয়ে আত্মগোপনে চলে যান আমির। গতকাল রোববার (২৩ জুলাই) মধ্যরাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে জঙ্গি সংগঠনটির আমিরসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, হিন্দাল শারক্বীয়ার আগের আমির মাইনুল ইসলাম রক্সি গ্রেফতারের পর আমিরের দায়িত্ব পান আনিসুর। পার্বত্য অঞ্চলে অবস্থানের সময় ২০২১ সালে কেএনএফের সঙ্গে তাদের প্রশিক্ষণ চুক্তি হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির প্রধান নাথান বমকে রাজধানীর বাসাবো এলাকায় বাসা ভাড়াও করে দিয়েছিলেন আনিসুর।

শুধু কেএনএফ নয়, প্রশিক্ষণ চুক্তি হয়েছিল আনসার আল ইসলামের সঙ্গেও। চুক্তি অনুযায়ী হিন্দাল শারক্বীয়ার সদস্যদের আইটি ও নিরাপত্তা প্রশিক্ষণ দেবে আনসার আল ইসলাম। বিনিময়ে আনসার আল ইসলামকে পার্বত্য অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ দেয়ার কথা ছিল শারক্বীয়ার।

খন্দকার আল মঈন বলেন, শারক্বীয়ার আমির আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, কেএনএফ প্রধান নাথান বম এ মুহূর্তে ভারতের মিজোরামে অবস্থান করছেন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার