মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক
জাতীয়

গোপালগঞ্জে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এর আগে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় দলের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর টুঙ্গিপাড়ায় উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দুটি ঘাটলা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, পাটগাতি ভূমি অফিস, টুঙ্গিপাড়া পৌর মার্কেট, টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, জেলা প্রসাশন স্কুল অ্যান্ড কলেজ ভবন, সোনাখালির জোড়াসেতু, রাধাকান্ত উচ্চ বিদ্যালয়, দারুছুন্নাহ সালেহিয়া ফাজিল মাদ্রাসা, মাঝবাড়ী ইউনিয়ন ভূমি অফিস, পাটগাতী ইউনিয়ন ভূমি অফিস, বাঁশবাড়িয়া ঝনঝনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, গোপালগঞ্জ সদরের স্বাধীনতা নামে জেলা পরিষদের ডাক বাংলো, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বেশ কয়েকটি গার্ডার ব্রিজ উদ্বোধন। এ ছাড়াও শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধুকন্যা।

প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২৭টি প্রকল্প ও একটি ভিত্তি প্রস্তরের মধ্যে ১৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বাকি ৯টি প্রকল্প, শিক্ষা ও গণপূর্ত বিভাগ এবং টুঙ্গিপাড়া পৌরসভা বাস্তবায়ন করেছে।

আগের দিন শুক্রবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে খুলনায় তার পারিবারিক সম্পত্তি দেখতে যান। এরপর তিনি আবার গোপালগঞ্জে ফিরে আসেন।

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কাউন্সিলে দশমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন তিনি।

আরও পড়ুন:

আওয়ামী লীগের নতুন কমিটি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

কোনো অপপ্রচারকে প্রশ্রয় দিবেন না: প্রধানমন্ত্রী

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

এই সম্পর্কিত আরো

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক