মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
জাতীয়

শুদ্ধাচার পুরস্কার পেলেন শিবচর যুব উন্নয়ন কর্মকর্তা

মাদারীপুর প্রতিনিধি: সরকারের শুদ্ধাচার কৌশলের মূল লক্ষ্য হলো শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। তারই অংশ হিসেবে মাদারীপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয়গুলোর যুব কার্যক্রমের ওপর নিরীক্ষার ভিত্তিতে শিবচর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেনকে শুদ্ধাচার পুরস্কার-২০২৩ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।

জানা যায়, বেল্লাল হোসেনকে ‘উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ হিসেবে ৭ ডিসেম্বর ১৯৯৭ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগদান করেন।

তিনি শিবচর উপজেলায় ২৩ নভেম্বর ২০২২ সালে যুব উন্নয়ন অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে শিবচর উপজেলায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণে গুণগত মানন্নোয়ন, ক্লাবভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম, যুব সংগঠনগুলোকে রেজিস্ট্রেশন প্রদান, সামাজিক কাজে নিয়োজিতকরণ, যুব ঋণ বিতরণ ও আদায়ে সরকারের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করায় এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ও সনদ।

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করে এই কর্মকর্তা বলেন, যারা আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমার পেশাগত কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিলো।

শিবচরের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও যুবসংগঠনগুলোকে উজ্জীবিত ও গতিশীল করতে যুব উন্নয়ন অধিদপ্তরের সেবামূলক কাজগুলো আরও দক্ষতার সঙ্গে অব্যাহত রাখবো। আমার এই কাজে আমার অফিসের সবাই সহযোগিতা করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ