বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
জাতীয়

রাজধানীতে বস্তিবাসীদের জন্য ১০০১টি ফ্ল্যাট হচ্ছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

জাকির হোসেন আজাদী: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সংসদে জানিয়েছেন, রাজধানীসহ প্রধান প্রধান শহরের বস্তিতে জীবিকার তাগিদে মানবেতরভাবে বসবাস করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করছে বর্তমান সরকার। এ প্রকল্পে প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীদের জন্য এক হাজার একটি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার (৬ জুন, ২০২৩) লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সরকারি দলের মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, বস্তিবাসীদের জন্য এক হাজার একটি ভাড়াভিত্তিক ফ্ল্যাট তৈরির অংশ প্রথমে হিসেবে মিরপুর-১১নং সেকশনে ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষের উপহার হিসেবে প্রধানমন্ত্রী ২০২১ সালের ৩ আগস্ট এ প্রকল্পের ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র ৩০০ বস্তিবাসী পরিবারের মধ্যে হস্তান্তর করেন। চলতি বছর উক্ত প্রকল্পের অবশিষ্ট ২৩৩টি ফ্ল্যাট বস্তিবাসী পরিবারের মধ্যে বরাদ্দপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

একই প্রশ্নের জাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং প্লট উন্নয়ন প্রকল্প নিয়েছে। ওই সকল প্রকল্পের বাস্তবায়ন চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।

গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার সংক্রান্ত নীতিমালা ॥ গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংসদে সরকারি দলের সদস্য এম. আব্দুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, গাড়িতে জাতীয় পতাকা এবং সরকারি মনোগ্রাম বা প্রতীক ব্যবহার সংক্রান্ত ‘বাংলাদেশ ন্যাশনাল এনথিম, ফ্ল্যাগ এন্ড এমব্ল্যাম অর্ডার, ১৯৭২’ রয়েছে। বিদ্যমান ওই আইনে এতদসংক্রান্ত অপরাধের জন্য এক বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

সরকারি দলের সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সমাজসেবা অধিদফতরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম (ডিআইএস) ডাটাবেইজে সংরক্ষিত তথ্য অনুযায়ী দেশে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৭৮ হাজার ৮৯০ জন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ