বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ মজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
কর্পোরেট

‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ

দেশের করপোরেট খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অনন্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ (Promoting Governing Excellence)।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মিজ মীর নাদিয়া নিভিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস। এছাড়াও পুরস্কার প্রদান প্রক্রিয়া ও করপোরেট গভর্ন্যান্স চার্টার সারসংক্ষেপ তুলে ধরবেন আইসিএসবির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস।

এছাড়াও অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থার প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, আইসিএসবির কাউন্সিল সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

আয়োজনের প্রেক্ষাপট ও গুরুত্ব:
সংসদে প্রণীত ‘চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০’-এর অধীনে প্রতিষ্ঠিত ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিধিবদ্ধ প্রতিষ্ঠান আইসিএসবি দেশের করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে করপোরেট গভর্ন্যান্স কোড ও বিধিবিধান পরিপালনের মানদণ্ড যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি এবং সনদ প্রদান করা হবে।

 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ