মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

ঈদযাত্রায় লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টায় বরিশাল নদীবন্দরে কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

তবে পদ্মা সেতু হওয়ায় পাল্টে গেছে চিরচেনা সেই চিত্র। যাত্রীচাপ তেমন নেই, মোটামুটি ফাঁকা কাউন্টারগুলো। এ ছাড়া প্রথম দিন থাকায় লঞ্চ টার্মিনালে টিকিটপ্রত্যাশীদের ভিড়ও বেশ কম। তবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে চলছে লঞ্চের টিকিট বিক্রি।

যাত্রীরা জানান, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবারসহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। লঞ্চের আগাম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই।

লঞ্চসংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে জানিয়ে নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। মোবাইলে নেয়া হচ্ছে বুকিং।

লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, দুর্ঘটনা এড়াতে ঈদের পাঁচ দিন আগে ও পরে নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবি তোলা হয়েছে। সব দাবি মেনে নিয়েছেন তারা। আশা করছি, সুন্দর একটি ঈদ আমরা যাত্রীদের উপহার দিতে পারব।

২৬ জুন থেকে বরিশাল-ঢাকা দুই প্রান্ত থেকে আটটি করে প্রতিদিন ১৬টি লঞ্চ চলাচল করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ