বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC.
advertisement
জাতীয়

৮০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী দুই দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ