মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
জাতীয়

এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। অনেক দেশ এখনি খাদ্য সংকটে ভুগছে। তবে আমাদের দেশে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন, এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। এজন্য সরকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। যাতে আপনারা বেশি বেশি করে খাদ্য উৎপাদন করতে পারেন। এতে আপনারাও লাভবান হবেন। দেশও খাদ্য সংকট থেকে রক্ষা পাবে।

পরিবেশমন্ত্রী মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয় মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস-চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ