মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
জাতীয়

বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: ধামরাইয়ের প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (বুধবার ১৪ জুন)। 

বার্ধক্যজনিত কারণে ২০২১ সালের ১৪ জুন ৮৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব জামাল উদ্দিন আহম্মেদ।

উল্লেখ্য, জামাল উদ্দিন আহম্মেদ ছিলেন ১৯৭০ সালের নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ভারতের ইছামতি ক্যাম্পের প্রধান ছিলেন তিনি। সংসদ সদস্য থাকাকালে তিনি তার এলাকায় ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি বালিকা উচ্চবিদ্যালয়, তিনটি কলেজ ও একটি বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বৃহৎ সেচ প্রকল্পের জন্য ৩৪২টি ডিপ টিউবওয়েল স্থাপন করে ধামরাইয়ের চেহারা পাল্টে দেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন আহম্মেদ লাকী গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনে তিনি গণফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।

প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তার ছেলে মোহাম্মদ ইকবাল জামাল (জুয়েল)। মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করুন।

সর্বশেষ পাওয়া সংবাদ