মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
জাতীয়

মমতাকে আম উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেনাপোল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম উপহার পাঠাবেন আজ সকালে। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যদের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রনালয়ের সহকারি সচিব (রাস্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল।

তিনি এক পত্রে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার (১২ জুন) বেলা ১১ টার সময় বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হবে কলকাতায়।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মোঃ আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবেন। সোমবার সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছে যাবে।

আবু মুহাম্মদ ফয়সাল জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক স্বরুপ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরুপ আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃড় হবে আমরা আশা করি। এ শুভেচ্চা উপহারে দুদেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভুমিকা রাখবে। এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকেও এক ট্রাক বাংলাদেশের আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ