মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
জাতীয়

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমের মাধ্যমে।

সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক  রাশেদের মধ্যে মূল লড়াই চলছে।

জানা গেছে, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন ও পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন।

কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৫ জন ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‍্যাব টিম ও ৭৯০ জন পুলিশ দায়িত্বে রয়েছেন। মোট ৪৫টি কেন্দ্রে ২৪৫টি কক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

তিনি আরও জানান, সোমবার সকালে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তাই প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের বলা আছে, নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়। বিগত দিনেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে মনে করি।

নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র অপর তিন মেয়র প্রার্থী হলেন জগদীশ বড়ুয়া (হেলমেট প্রতীক), জোসনা হক (মোবাইল ফোন প্রতীক) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা প্রতীক)।

সর্বশেষ পাওয়া সংবাদ