বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
জাতীয়

কৃষকের উপহারের গরু নিতে প্রধানমন্ত্রীর সম্মতি

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিয়েছেন কিশোরগঞ্জের এক সাধারণ কৃষক দম্পতি। হৃদয়ের গভীর থেকে সবচেয়ে বেশি আবেগ ও সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই দম্পতি গত তিন বছর ধরে গরুটি লালন-পালন করেছেন শুধুমাত্র তাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেওয়ার জন্য।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এই বিরল ভালবাসার জন্য খুশি হয়েছেন এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের বাসিন্দা কৃষক দম্পতি-বুলবুল আহমেদ এবং তার স্ত্রী ইশরাত জাহানকে ধন্যবাদ জানান।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন তাকে (প্রধানমন্ত্রী) বুলবুল আহমেদ ও ইশরাত জাহানের গরু পালনের কথা জানান। এই বার্তা শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসেবে গরুটি গ্রহণ করতে রাজি হন।

হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে এই গরুটি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কোরবানি হবে ঈদুল আজহায়।

তুষার আরো বলেন, শেখ হাসিনা তাকে (বুলবুল) কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধ করেন।

গরুটি ক্রস ব্রাহ্মা জাতের, যার প্রায় ৮শ’ কেজি মাংস থাকবে। বুলবুল জানান, ২০২০ সালে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য তিনি নেত্রকোনা জেলা থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় গরুটি কিনেছিলেন। কেনার পর তিনি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা দান করার মানতও করেন যাতে তার গরুটা সুস্থ থাকে।

বুলবুল আহমেদ জানান, তিনি ও তার স্ত্রী ইশরাত জাহান আমার বাড়ি আমার খামার প্রকল্প থেকে ঋণ নিয়ে স্বল্প সঞ্চয় থেকে প্রধানমন্ত্রীর জন্য এই গরুটি কিনেছিলেন। আওয়ামী লীগ সরকারই আমার বাড়ি আমার খামার প্রকল্পটি চালু করে। গত তিন বছর ধরে তারা অতি উৎসাহী হয়ে গরুটির যত্ন নেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকেই আমরা এই গরুটি কিনে লালন-পালন করেছি।
বুলবুল আহমেদ তার গরু উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ