মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
জাতীয়

সবুজ, পরিচ্ছন্ন প্রযুক্তিতে বাংলাদেশের অংশীদার হবে ডেনমার্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : টেকসই উন্নয়নের জন্য সবুজ ও পরিচ্ছন্ন প্রযুক্তি এবং বিনিয়োগে অংশীদার হতে সম্মত হয়েছে বাংলাদেশ এবং ডেনমার্ক। ডেনমার্ক নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, বৃত্তাকার অর্থনীতি, টেকসই নগরায়ন, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন অভিযোজন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, সামুদ্রিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সমুদ্র অর্থনীতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোপেনহেগেনে দ্বিতীয় বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শে এ বিষয়ে আলোচনা হয়।

রাজনৈতিক পরামর্শে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উন্নয়ন নীতি বিষয়ক স্টেট সেক্রেটারি লোটে মাচোন।

উভয় পক্ষই বাংলাদেশে ডেনমার্কের আরো বিনিয়োগের জন্য বাংলাদেশে ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে।
রাজনৈতিক পরামর্শগুলো গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত টেকসই এবং সবুজ কর্মকাঠামো চুক্তির অধীনে ২০২৩-২০২৮ সময়ের জন্য বাংলাদেশ-ডেনমার্ক যৌথ কর্মপরিকল্পনা অনুমোদন করে।

১২-১৩ জুন ২০২৩ তারিখে ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ু নীতি বিষয়ক মন্ত্রী ড্যান জর্জেনসেনের বাংলাদেশ সফরের সময় যৌথ কর্মপরিকল্পনাটি চালু করা হবে।

বাংলাদেশের পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডেনিশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ, ডিজিটাল অর্থনীতি এবং স্টার্টআপ বিষয়ে ডেনমার্কে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও ডেনমার্কের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক, ইউক্রেনের যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থ ও উদ্বেগের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে।

তারা জাতিসংঘের বিভিন্ন নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। রাজনৈতিক আলোচনার পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ডেনমার্কের বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতা বিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গ্যান্ডলোজ হ্যানসেন সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে ডেনমার্কের বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল করিম, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন (ভার্চুয়ালি), বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন) কাজী রাসেল পারভেজ প্রমুখ রাজনৈতিক পরামর্শে যোগদান করেন।

আরও পড়ুন:

স্থানীয় খেলাধুলার ব্যাপক প্রসারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী

মে মাসে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৯ শতাংশ

সর্বশেষ পাওয়া সংবাদ