বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
জাতীয়

ঈদের আগে শ্রমিকদের বোনাস ও জুনের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটির আগেই শ্রমিকদের ঈদ বোনাস এবং জুন মাসের ১৫ দিনের বেতন প্রদান করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ- টিসিসি এর ৭৫ তম এবং আরএমজি টিসিসির ১৫ তম সভায় সভাপতি হিসেবে তিনি এ আহ্বান জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদ যেহেতু মাসের শেষ দিকে সেজন্য মালিকগণ ঈদ বোনাসের সাথে চলতি জুন মাসের ১৫ দিনের বেতনটাও পরিশোধ করবেন। শ্রমিক নেতৃবৃন্দের জুন মাসের পূর্ণ বেতন দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ১৫ দিনের বেতন বাধ্যতামূলক। তবে কোন মালিকের সক্ষমতা থাকলে পূর্ণ মাসের বেতন দিতে পারবেন।

তিনি বলেন, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প এবং ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার বিষয়টি মাথায় রেখে শ্রমিকদের সাথে আলোচনা করে ছুটি নির্ধারণ করা হবে।

রেশন ব্যবস্থার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী রেশন এর দাবির বিষয়ে অবগত। তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

টিসিসি সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, ফাহমিদা আখতার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান, শিল্প পুলিশের ডিআইজি জিহাদুল কবির, বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দীন, পরিচালক মো. হারুন অর রশিদ, জাতীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম খান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি মো. সিরাজুল ইসলাম রনি, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক ফেডারেশন এর কার্যকরী সভাপতি কামরুল আহসান, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল এর সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি শ্রমিক নেত্রী নাজমা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়, আইএলও, দপ্তর-সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ওমান থেকে ৭৭ জাহাজে কয়লা আসার খবরটি গুজব

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৬৫৫ হাজার হজযাত্রী, মৃত্যু ৬

▐ সর্বশেষ পাওয়া সংবাদ