বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
জাতীয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্পোরেট সংবাদ ডেস্ক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক কলাকৌশল কাজে লাগিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষ কষ্টে আছে, এটা স্বীকার করে বসে থাকলে হবে না। এটি মোকাবিলা করতেই হবে। প্রথম উদ্দেশ্য মূল্যস্ফীতি যেন আর না বাড়ে।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকেদর বলেন, ‘মূল্যস্ফীতি ও লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে। বিভিন্ন কৌশল দিয়ে এটি মোকাবিলা করতে হবে। বাজারে স্টক বাড়াতে হবে। ইমপোর্ট অথবা ইন্টারনাল প্রোডাকশন বাড়াতে হবে। দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে নিত্যপণ্যের স্টক বাড়াতে হবে। সংবেদনশীল আইটেম যেগুলো রাতারাতি দাম বেড়ে যায়, সেগুলোর স্টক বাড়াতে হবে।’

এ সময় মূল্যস্ফীতি বাড়ার কারণ গবেষণা করে বের করার পাশাপাশি ফসল সংরক্ষণে আরও সংরক্ষণাগার নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শও দেন সরকারপ্রধান।

সেগুলো হলো-

*বাজারে স্টক বাড়াতে হবে।

*আমদানি অথবা ইন্টারনাল প্রোডাকশন বাড়াতে হবে।

*দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে নিত্যপণ্যের স্টক বাড়াতে হবে।

*সংবেদনশীল আইটেম যেগুলো রাতারাতি দাম বেড়ে যায়—সেগুলোর স্টক বাড়াতে হবে।

*টিসিবিকে আরও জোরালোভাবে স্টক করতে হবে।

*ঢাকায় স্টক করার পাশাপাশি রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় সংবেদনশীল পণ্যের স্টক বাড়াতে হবে।

*বৈজ্ঞানিক ভিত্তিতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ যা আছে সবকিছুর স্টক বাড়াতে হবে।

আরও পড়ুন:

তীব্র গরম থেকে রক্ষা পেতে যে পরামর্শ দিলেন হিট অফিসার

১১ হাজার ৩৮৭ কোটি টাকার ১৮ প্রকল্প একনেকে অনুমোদন

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ